বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

আত্মশুদ্ধি ছাড়া কাঙ্ক্ষিত শান্তি আসবে না: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, মানুষের আত্মা শুদ্ধ না হলে রাষ্ট্র, রাজনীতি ও সমাজে প্রকৃত শান্তি, শৃঙ্খলা ও মুক্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আইন-আদালত ও শাস্তি দিয়ে অপরাধ পুরোপুরি বন্ধ করা যায় না; এজন্য মানুষের অন্তরে আল্লাহভীতি ও নৈতিকতা সৃষ্টি করতে হবে।

বুধবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলাম মানুষের বাহ্যিক আচরণের আগে তার আত্মাকে শুদ্ধ করার শিক্ষা দেয়। মানুষ যখন আল্লাহকে ভয় করে এবং তাঁর শাস্তির ব্যাপারে সচেতন থাকে, তখন সে নিজেই অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকে। তাই রাষ্ট্র, রাজনীতি ও সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আত্মশুদ্ধির বিকল্প নেই।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি আত্মশুদ্ধি ও আদর্শভিত্তিক রাজনীতির সমন্বিত প্রয়াস। যারা রাষ্ট্র, রাজনীতি ও সমাজে সত্যিকার শান্তি ও মুক্তি চান, তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ বহু শাসকের শাসন দেখেছে, অনেক রক্ত ঝরেছে; কিন্তু মানুষ কাঙ্ক্ষিত শান্তি, শৃঙ্খলা ও অর্থনৈতিক মুক্তি পায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান সংসদের মাধ্যমেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি। এখন জনগণকেই নিজেদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে হবে এবং সে কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

কুমিল্লা জেলা উত্তর সভাপতি সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

সম্মেলনের শেষ পর্বে ক্বারী সাইফুল ইসলামকে সভাপতি এবং মুফতি রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ