রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের ত্রাণ তহবিলে উদারহস্তে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

শনিবার (১৮ জুলাই) বাদ আসর অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজারসহ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অসংখ্য পরিবার ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও নিত্যপ্রয়োজনীয় সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি ঈমানি ও সামাজিক দায়িত্বও।

নেতৃবৃন্দ বলেন, ইসলাম অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় বিশেষ গুরুত্বারোপ করেছে। তাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসা প্রত্যেক মুসলমানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

বৈঠকে জানানো হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, ওষুধ, পোশাকসহ বিভিন্ন জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। এই মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে দেশবাসী, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, প্রবাসী বাংলাদেশি এবং সমাজের বিত্তবানদের প্রতি জমিয়তের ত্রাণ তহবিলে উদারহস্তে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকের শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব, নিহতদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল দানশীল ব্যক্তির জন্য উত্তম প্রতিদান কামনা করে বিশেষ দোয়া করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ