শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুফতি আবু সাঈদকে সভাপতি এবং মুফতি নাসির বিন নুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে ৪১ সদস্যবিশিষ্ট থানা কমিটিও ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বাদ এশা হাজারীবাগে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন থানা আহ্বায়ক মুফতি আবু সাঈদ। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মুফতি নাসির বিন নুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম কাসেমী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি বশীরুল হাসান খাদিমানী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারী, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা এম মোফাজ্জল ইবনে মাহফুজ এবং মুফতি সলীমুল্লাহ খান হানাফীসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে মুফতি আবু সাঈদকে সভাপতি এবং মুফতি নাসির বিন নুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি বশীরুল হাসান খাদিমানী নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট হাজারীবাগ থানা কমিটি ঘোষণা করেন।

কাউন্সিলে নেতৃবৃন্দ আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করার লক্ষ্যে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ইউনিট পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধি ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং কাউন্সিলের সার্বিক প্রস্তুতি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, আসন্ন ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্য অর্জনে সকল নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের উত্তরোত্তর উন্নতি, ঐক্য ও সাফল্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ