শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ইসলামি মূল্যবোধ, ন্যায়বিচার এবং জনগণের আবেগ-অনুভূতির প্রতি অবজ্ঞার শামিল বলে মন্তব্য করেছেন মাওলানা ইউসুফ আশরাফ।

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকটি পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল হক, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা হাসান জুনাইদ, মাওলানা ছানাউল্লাহ আমেনী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা জাহিদুজ্জামান এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ফরিদ খান প্রমুখ।

বক্তব্যে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো দেশের বাস্তব পরিস্থিতি ও বিচারহীনতার সংস্কৃতি থেকে উদ্ভূত জনমনের আকাঙ্ক্ষা পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। তিনি বলেন, প্রচলিত বিচারব্যবস্থা বহু ক্ষেত্রে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় জনগণের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জোরালো হয়েছে।

তিনি আরও বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের হতাশা আসলে সমাজের বৃহত্তর অংশের দীর্ঘদিনের ক্ষোভ ও বিচারব্যবস্থার প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ। জনগণের এ অনুভূতিকে উপেক্ষা করে কঠোর শাস্তির দাবিকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যায়িত করা সমস্যার সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে নেতারা বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন। তাদের দাবি, বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে থাকলে অধস্তন আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

নেতৃবৃন্দ বিচার বিভাগের জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো নিশ্চিত, আদালতের অবকাঠামো উন্নয়ন, বিচারক সংকট নিরসন, মামলার জট কমানো এবং বিচারপ্রার্থীদের জন্য সহজলভ্য ও সময়োপযোগী বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান।

বৈঠকে মাওলানা ইউসুফ আশরাফ অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান এবং ধর্ষণসহ সকল জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ