শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে নবীন আলেম সংবর্ধনা ও নসীহা মজলিস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২১ মে ) বিকাল ৩ টায় খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর এবং চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দিন পীর সাহেব নানুপুরী (দা. বা.)। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা আশরাফ আলী নিজামপুরী ।

১৪৪৭ হিজরী (২০২৫-২৬ শিক্ষাবর্ষে) দেশের বিভিন্ন খ্যাতনামা জামিয়া থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ খাগড়াছড়ি জেলার নবীন আলেমদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ"পার্বত্য অঞ্চলে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং একটি আদর্শ সমাজ গঠনে নবীন আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে সমাজের নৈতিক ও ধর্মীয় উন্নয়নে তাঁদের সেবাব্রতী হয়ে কাজ করার বিকল্প নেই।"

অনুষ্ঠানে খাগড়াছড়ি ক্বওমি ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ, মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, হেফাজতে ইসলাম খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মুফতি শামিম হুসাইন ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, পরিষদের নেতৃবৃন্দের মধ্যে  মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা ইলিয়াছ, মাওলানা সাব্বির মাহমুদ রশিদী, মাওলানা মুফতি মইনুদ্দীন, কারী নাসির উদ্দিন, মাওলানা রেজাউল করিম মিজবাহ ও মাওলানা নুরুল কবির আরমান প্রমুখ বক্তব্য রাখেন। সংবর্ধিত নবীন আলেমদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মাওলানা কামরুল হাসান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা শোয়াইব আহমদ সোহাগ এবং মাওলানা সালেহ আহমদ মিরাজ আজিজী প্রমুখ।

উক্ত বর্ণাঢ্য ও নসীহা মজলিসে খাগড়াছড়ির সর্বস্তরের ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার পরিচালক, আইম্মায়ে মাসাজিদ, ছাত্র-শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, মাননীয় সংসদ সদস্যের সফরসঙ্গী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং হাজারো তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ