বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক  দীর্ঘ ১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু চট্টগ্রামে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশী প্রবাসীদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা ‘ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না’ বাস দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা খেলাফত মজলিসের স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন: জমিয়ত বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল

‘ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে প্রতিনিয়ত অতিরিক্ত চাপ, দুর্বল ব্যবস্থাপনা এবং নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এমন একটি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ স্থানে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে—ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না।
মাওলানা জালালুদ্দিন আহমাদ আরও বলেন, দীর্ঘদিন ধরে এই রুটে নদীর তীব্র স্রোত, ঘাটের অবকাঠামোগত দুর্বলতা, ফেরির যান্ত্রিক ত্রুটি এবং পর্যাপ্ত তদারকির অভাবের বিষয়গুলো বারবার সামনে এসেছে; কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। যার ফলেই আজকের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দুর্ঘটনায় পতিত বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি—যা উদ্ধার কার্যক্রমের ধীরগতি ও সমন্বয়হীনতারই প্রতিফলন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে “ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে” বলে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা বাস্তবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। দৌলতদিয়া ফেরিঘাটের এই ঘটনা গোটা ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার নগ্ন উদাহরণ।

মহাসচিব নিহতদের প্রত্যেক পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের পূর্ণ চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের জোর দাবি জানান।

তিনি অবিলম্বে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন, দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নৌপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফিরদাউস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আরও বলেন, এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিসসহ সকল উদ্ধারকর্মীদের প্রতি জাতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, ঈদযাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সড়ক, রেল ও নৌপথে একের পর এক দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে, যা সার্বিক পরিবহন ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের বাগাড়ম্বরতা পরিহার করে কার্যকর পদক্ষেপ গ্রহণে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
পরিশেষে তিনি সকলকে দুর্গতদের পাশে দাঁড়ানো এবং মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান—আল্লাহ তায়ালা যেন জাতিকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ