বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১১ ফাল্গুন ১৪৩২ ।। ৮ রমজান ১৪৪৭


খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর মসজিদ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়া ও ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায়  এ পরিদর্শন কর্মসূচি পালন করেন দলটির মহানগর শাখার নেতারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনকালে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার কথা নেতৃবৃন্দকে জানান। নেতৃবৃন্দ ব্যবসায়ীদেরকে আশ্বাস দেন। একইসঙ্গে প্রশাসন যাতে সর্বোচ্চ নিরাপত্তা দেয় এজন্য বিশেষভাবে আহ্বান জানান।

নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ব্যবসায়ীরা যাতে এই দুর্ঘটনার শোক কাটিয়ে রোজার ভিতরই যাতে তারা নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে এ জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া, মোঃ ফেরদাউস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ মাহদী হাসান মুন্না, মোঃ হাবিবুল্লাহ মিসবাহ, মোঃ উসমান নাদীম, মোঃ শাহজাহান, মোঃ শাহজালাল, মুফতী ইবরাহীম ফরিদাবাদী প্রমুখ। 

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ