নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও পীর সাহেব কেওড়াবুনিয়া মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। ২০২৭-২৮ ইং সেশনের জন্য তাকে জেলা শাখার সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তাঁর বক্তব্য শেষে নতুন জেলা কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মাওলানা মো. আব্দুস শাকুরকে। সহ-সভাপতি হয়েছেন মাওলানা জালালুদ্দিন কারেমী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পে