শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে লেবার পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ ও সাক্ষাৎকার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে দলটির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে এই ফরম বিতরণ শুরু হচ্ছে।

বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও সাক্ষাৎকার গ্রহণ করবেন। এবারের নির্বাচনে দলটি ‘আনারস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ