রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের নতুন প্রার্থী আবুল হাসান বোখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর তাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য পদে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) রাত ৮টায় পটুয়াখালী শহরের ইত্যাদি সড়ক এলাকায় অবস্থিত দলটির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।

তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকযুক্ত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদার দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর নির্দেশে এবং জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। একই সঙ্গে আসন্ন নির্বাচনে পটুয়াখালী-০১ আসনের প্রার্থী পদ থেকে তাকে প্রত্যাহার করে তার স্থলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বোখারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।”

প্রসঙ্গত, এর আগে সোমবার সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত পূর্বের প্রার্থী মুফতি হাবিবুর রহমান বিভিন্ন কারণ দেখিয়ে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। তবে তিনি কোনো দলীয় প্রতীক নাকি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন, তা জানাননি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ