সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জমায়েত। জমায়েতকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

‘জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র’ গড়ার দাবিতে এই জমায়েত অনুষ্ঠিত হচ্ছে।

জমায়েতকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। মিছিলটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব জমায়েতের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ঢাকাসহ আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক জনশক্তি অংশগ্রহণ করবে।”

তিনি আরও জানান, সমাবেশে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই, যিনি রাষ্ট্রীয় সংস্কার, ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল-আমীন জানান, “সারাদেশের শাখাগুলোর সঙ্গে যোগাযোগ করে ধারণা করছি, এক লাখ যুবক এই যুব জমায়েতে অংশ নেবে। এটি শুধু দলীয় প্রোগ্রাম নয়, বরং সাধারণ যুবকরাও এতে অংশগ্রহণ করবেন।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ