শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


‘পুশ-ইন’ ইস্যুতে মুখ খুলল হিউম্যান রাইটস ওয়াচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

 

বেশকিছুদিন ধরে বাংলাদেশ-ভারত সীমান্তে শুরু হওয়া নতুন ইস্যু পুশইনের ব্যাপারে এবার মুখ খুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার প্রকাশিত সেই প্রতিবদেনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিশ্বের সবচে’ বড় এই মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া জাতিগতভাবে বাঙালি—যাদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং মুসলমান—তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন করছে ভারত।’

প্রতিবেদনের শুরুতে আরেও বলা হয়, ‘ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এ পদক্ষেপ এবং তাদের (জোর করে পাঠানো মানুষ) প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-এর প্রচেষ্টার ফলে দুই দেশের মাঝের শূন্যরেখায় বহু পরিবার আটকা পড়েছে।’

বাংলাদেশের সীমান্তরক্ষীদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১ জুন থেকে এ-পর্যন্ত বিএসএফের ২১টি ‘পুশ-ইনের’ প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। এসব প্রচেষ্টার মাধ্যমে শিশুসহ দুই শতাধিক মানুষকে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোয় ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।’

হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ পরিবারগুলোকে মৌলিক মানবাধিকার উপেক্ষা করে নিষ্ঠুরভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, কিংবা সীমান্তে আটকে পড়া অবস্থায় ফেলে রাখছে।

তিনি তার বক্তব্যে ভারত সরকারকে সম্বোধন করে বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের কর্তব্য হলো মানুষকে বেআইনিভাবে বহিষ্কার বন্ধ করা, আইনি ও পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করা, নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা এবং মুসলিমদের সঙ্গে উদ্বেগজনক ও বিদ্বেষমূলক আচরণের অবসান ঘটানো।’

জেডএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ