বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

আলোর প্রভাত ও আল হিদায়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের আলোর প্রভাত ও আল হিদায়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) আলোর প্রভাতের অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যান হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহীর সভাপতিত্বে বার্ষিক মিটিংয়ে এই কমিটি গঠিত হয়। 

বৈঠকে বিগত সেশনের কাজের গতি আলোচনা-পর্যালোচনা করে কাজকে আরও গতিশীল করার লক্ষে আগামী ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 

কার্যনির্বাহী কমিটি তালিকা 
চেয়ারম্যান ও সম্পাদক হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহী; সচিব ও নির্বাহী সম্পাদক মাসরুরুল হক; সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান; সাহিত্য সম্পাদক মুফতি তাওহীদুল্লাহ আমিন; তথ্য ও গবেষণা বি. সম্পাদক তকি উসমান; অর্থ সম্পাদক আরমানুল হক; প্রচার সম্পাদক আহমদ হোসাইন চাম্বলী; মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম। 

সদস্য আনাস বিন কালামদ দুবাই প্রবাসী প্রতিনিধি হাফেজ মাওলানা আহমদ রশীদ, হাফেজ কারী আবদুল আজিজ রিয়াদ, হাফেজ কারী খুবাইব; ওমান প্রবাসী প্রতিনিধি মুহাম্মদ নুরুল আলম; সৌদি প্রবাসী প্রতিনিধি মুহাম্মদ ফয়সাল।

বৈঠকে খুব শিগগির আলোর প্রভাতের নতুন সংখ্যা বের করার প্রস্তাব গৃহীত হয় এবং লেখালেখি, দেশ, জাজি ও মানবতার পক্ষে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। 

পরিশেষে ফিলিস্তিনসহ সকল মজলুমের মুক্তির জন্য মহান প্রভুর দরবারে মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ