বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

নারী কমিশন বিলুপ্তির দাবি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী বিষয়ক সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রস্তাবনাকে কেন্দ্র করে ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, ঢাকা মহানগর উত্তর এক বিবৃতিতে এই কমিশনের বিলুপ্তি ও প্রস্তাবিত সংস্কার প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে।

গতকাল বুধবার (২৩ এপ্রিল), বাদ এশা মিরপুর শাহ আলীস্থ মদিনাতুল উলুম মাদরাসার মিলনায়তনে বোর্ডের মাসিক সভায় সভাপতির বক্তব্যে মুফতী আবুল কালাম আজাদ আনোয়ারী বলেন, “নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলামকে নারী সমাজের প্রতিপক্ষ এবং রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রে লিপ্ত। এদেশের ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক কাঠামো ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “এটি একটি নীতি-আদর্শহীন সমাজবিধ্বংসী চক্র, যারা আবহমানকাল ধরে চলে আসা এদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য ভাঙতে চায়।”

সভাটি পরিচালনা করেন বোর্ডের সেক্রেটারি মুফতি মোঃ মাছউদুর রহমান। এতে উপস্থিত ছিলেন মুফতি জামাল উদ্দিন পিরোজপুরী, মাওলানা মিজানুর রহমান মাদারীপুরী, মুফতি আবু সাঈদ সিদ্দিকী, হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব, নাজির আহমদ তালুকদার, বশির আল হাবিব, ইয়াসিন মাতবর, হাফেজ নেছার আহমদ প্রমুখ।

সভায় অন্যান্য বক্তারাও বলেন, “কমিশনের প্রস্তাবনার মধ্যে সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউ মতবাদকে সমাজে স্বীকৃতি দেওয়ার দুরভিসন্ধি স্পষ্ট।”

তারা অভিযোগ করেন, “বেশ্যাবৃত্তিকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবনা নারীত্বের চরম অবমাননা এবং অশ্লীলতার বৈধতা দেওয়ার শামিল।”

বক্তারা একমত হন যে, "এই বিতর্কিত কমিশনের কার্যক্রম সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সরকারকে অবিলম্বে কমিশন বিলুপ্ত এবং তাদের প্রতিবেদন বাতিল করতে হবে।"

সভা শেষে শাহ আলী থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতি জামাল উদ্দিন পিরোজপুরী সভাপতি এবং হাফেজ বশির আল হাবিব সেক্রেটারি হিসেবে মনোনীত হন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ