শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

মোবাইলে রেমিট্যান্স বিতরণে সীমা বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্যাংকে আসা রেমিট্যান্স মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস হিসাবের মাধ্যমে বিতরণে সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে এখন সর্বোচ্চ দুই লাখ ৫০ হাজার টাকা সরাসরি রেমিট্যান্স সুবিধাভোগীর নিকট পাঠানো যাবে।

বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমন্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, কোনো ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্স মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণের ক্ষেত্রে রেমিট্যান্সের অর্থ সুবিধাভোগীর এমএফএস হিসাবে সরাসরি সর্বোচ্চ দুই লাখ ৫০ হাজার টাকা (নগদ প্রণোদনার অর্থ ব্যতীত) প্রদান করা যাবে। রেমিট্যান্স গ্রহণের ফলে কোনো বেনিফিশিয়ারি হিসাবের স্থিতি ৩ লাখ টাকা অতিক্রম করলে, উক্ত হিসাবের স্থিতি পুনরায় ৩ লাখ টাকার মধ্যে না আসা পর্যন্ত ওই হিসাবে নতুন করে কোনো ক্যাশ ইন বা অ্যাড মানি করা যাবে না।

রেমিট্যান্স ছাড়া এমএফএসর অন্যান্য লেনদেনের ক্ষেত্রে এ বিভাগের ২০২২ সালের এপ্রিল মাসে জারি করা নির্দেশনা পরিপালন নিশ্চিত করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ