নিজস্ব প্রতিবেদক
মানুষের ক্ষণস্থায়ী জীবন, তার আশা-আকাঙ্ক্ষা এবং জীবনের নানা বিপদাপদ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তুলে ধরে এর গভীর শিক্ষা ও প্রজ্ঞার দিকটি ব্যাখ্যা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি বর্ণনাটি তুলে ধরে বলেন, একদিন নবীজি (সা.) একটি চতুর্ভুজ আঁকলেন। এরপর চতুর্ভুজের মাঝখানে একটি রেখা টানলেন, যা চতুর্ভুজ অতিক্রম করে উপরের দিকে চলে গেল। মাঝের রেখার দুই পাশ থেকে কয়েকটি ছোট রেখাও আঁকলেন, যার কিছু মাঝের রেখাটিকে স্পর্শ করল।
এরপর নবীজি (সা.) ওই রেখাগুলোর মাধ্যমে মানুষের জীবন ও তার বাস্তবতা বোঝান বলে পোস্টে উল্লেখ করেন শায়খ আহমাদুল্লাহ।
হাদিসের ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, চতুর্ভুজের মাঝের রেখাটি মানুষ এবং চতুর্ভুজটি মানুষের à