রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’ প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে ট্রাক-লরি-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত   লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মুফতি শেখ মু. নাঈম বিন আব্দুল বারী ||

কুমিল্লার তরুণ উলামাদের প্রতি ফেসবুকে পরস্পরবিরোধী বক্তব্য ও অসম্মানজনক শব্দপ্রয়োগ পরিহার করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী হাফিজাহুল্লাহ। তিনি বলেন, ফেইসবুকে পরস্পর কাঁদা ছোড়াছোড়ি ও অসম্মানজনক শব্দপ্রয়োগ পরিহার করে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফিরে আসি।

​সম্প্রতি ফেসবুকে চলমান কিছু বিষয় নিয়ে ‘ব্যথিত হৃদয়ে’ এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

​বিবৃতিতে মুফতি জিলানী তরুণ আলেমদের স্মরণ করিয়ে দেন যে, বর্তমান সময়টি আমীরে হেফাজতের তত্ত্বাবধানে ঐক্যের প্রচেষ্টার একটি সুন্দর সময়, তাই এই ধরনের পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। ​তিনি সকল উলামায়ে কেরামকে বিতর্কিত পোস্ট ও অডিও মুছে ফেলার পরামর্শ দেন।

​দেশবরেণ্য দুই আলেম আল্লামা মামুনুল হক সাহেব এবং মুফতী ফয়জুল করীম সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘দুনো হযরত আমাদের সারেতাজ। দুনো দল আমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ।’ ​তিনি আরও জানান যে, ব্যক্তিগতভাবেও তিনি অনেককে অনুরোধ করেছেন। কুমিল্লার সম্মান ও ঐক্যের স্বার্থে ভবিষ্যতে সকলে একে অপরের সাথে দ্বীনি ভাইয়ের মতো আচরণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ​মুফতি জিলানী এই বিষয়ে আপাতত লেখালেখি বন্ধ রেখে পরিবেশ শান্ত করতে ধৈর্য ও আন্তরিকতার পরিচয় দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রয়োজনে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃবৃন্দের পদক্ষেপ নেওয়ার কথাও বলেন মুফতি শামসুল ইসলাম জিলানী হাফিজাহুল্লাহ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ