শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি

‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে প্রস্তাবিত ‘বন্দে মাতরম’ বিলের তীব্র সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান এবং দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী। তিনি বলেছেন, এ বিল দেশের সংবিধান, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এটি জনগণের প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা।

শুক্রবার (৩১ জুলাই) এক প্রতিক্রিয়ায় মাওলানা আরশাদ মাদানী বলেন, কেউ স্বেচ্ছায় ‘বন্দে মাতরম’ পড়তে বা গাইতে চাইলে তাতে কোনো আপত্তি নেই। তবে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কোনো বিষয় গাইতে বা অনুসরণ করতে বাধ্য করা গ্রহণযোগ্য নয়। একজন মুসলমান কেবল মহান আল্লাহ তায়ালারই ইবাদত করে এবং ‘বন্দে মাতরম’-এর কিছু অংশ ইসলামের তাওহিদের আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।