বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক

প্রসঙ্গ: হাফেজ সাহেবদের হাদিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মুফতি জিয়াউর রহমান ||

আজ পর্যন্ত হাফেজ সাহেবদের হাদিয়া বিষয়ে ফাতওয়া আকারে কিছুই লেখা হয়নি। আমি মনে করি কিছু কিছু মাসয়ালা আছে যেগুলোর স্বপ্রণোদিত ফাতওয়া না দেওয়াই মাসলাহাত। যদিও উসুলের আলোকে ফাতওয়া তার জায়গায় বহাল রয়েছে৷

যা লিখেছি বা ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলেছি তা হচ্ছে- হাফেজ সাহেবকে হাত ভরে হাদিয়া দেবেন। যাতে তিনি খুশি হয়ে যান। এটাও কুরআনের প্রতি মুহাব্বত প্রকাশের এক মাধ্যম।

কোনো মুসলিম কুরআনের বিনিময় দেবে, এমনটা কল্পনা করা যায় না। তাই হাদিয়া দেওয়ার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে থাকি সবসময়। তবে কমিটি কর্তৃক চাপাচাপি করে হাদিয়ার নামে মাথাপিছু বা ঘরপ্রতি হার নির্ধারণ করে চাঁদা উত্তোলন করা নিষেধ।

সবচেয়ে উত্তম ও সুন্দর পদ্ধতি হচ্ছে, ব্যক্তিগতভাবে হাফেজ সাহেবদের হাদিয়া প্রদান করা। তবে যদি মুসল্লিদের স্বেচ্ছাপ্রদানকৃত হাদিয়া কমিটি নিজ ব্যবস্থাপনায় তোলেন, তাহলে সেটাও আমি বৈধ মনে করি। তবে কোনো রকমের কোনো চাপ সৃষ্টি করা হলে নাজায়েজ হয়ে যাবে। তখন হাদিয়ার পরিবর্তে বিষয়টি বিনিময়ের সঙ্গে