রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

টেলিযোগাযোগ অধ্যাদেশের ৬৬(ক) ধারা বাকস্বাধীনতা ক্ষুণ্ণ করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাত

সম্প্রতি খসড়াকৃত টেলিযোগাযোগ অধ্যাদেশের ৬৬ (ক) ধারা বাকস্বাধীনতা ক্ষুণ্ন করবে - এই মর্মে দেশের ৩৮৯ জন সচেতন নাগরিক বিবৃতি প্রদান করেছেন। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) মূল্যবোধ আন্দোলনের পক্ষ থেকে এ বিবৃতি দেন তারা।

বিবৃতিতে বলা হয়, "আমরা দেশের সচেতন নাগরিকগণ খসড়াকৃত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর ৬৬ (ক) ধারা এবং এর ৪নং উপধারায় ব্যবহৃত অস্পষ্ট ও বিস্তৃত শব্দচয়ন—যেমন “অখণ্ডতা”, “নিরাপত্তা”, “সার্বভৌমত্ব নস্যাৎ”, “ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক”, “জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য”—মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত হুমকি হিসেবে গভীর উদ্বেগ প্রকাশ করছি। এসব শব্দ স্বভাবগতভাবে সংবেদনশীল, ব্যাখ্যাভিত্তিক এবং আইনী অর্থে নির্দিষ্ট না হ‌ওয়া সত্ত্বেও এগুলোর কোনো স্পষ্ট সংজ্ঞা অধ্যাদেশটিতে না দিয়ে বলা হয়েছে—“কোনো বিভ্রান্তি স