হিজাব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের বিতর্কিত মন্তব্যের অভিনব জবাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। তিনি ইসলামি লেবাস পরিধান করে এবং কোরআন শরিফ বুকে নিয়ে ক্লাস নিয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শিডিউল অনুযায়ী ক্লাস নেন তিনি।
আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘যে যেই ধর্ম পালন করুক, সে সেই ধর্মের পোশাকের বিষয়ে স্বাধীন। তিনি যদি হিন্দু হন তাহলে তিনি ধুতি পরে ক্লাসে যাবেন। এ ব্যাপারে আমার কোনো ঘৃণা বা বিদ্বেষ থাকবে না। আমি একজন মুসলমান হিসেবে ইসলামিক বিধান অনুযায়ী আমার পোশাক, ধর্মগ্রন্থ নিয়ে ক্লাসে যাবো। এমন স্বাধীনতা প্রতিটা মানুষের আছে।’
এই শিক্ষক বলেন, ‘শিক্ষককে সমাজের বিবেক মানা হয়, তাদের কাছ থেকে এরকম কাজ প্রত্যাশা করা যায় না। শুধু বাংলাদেশ কেন