শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে আগামীকাল শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ৩১তম মারকাজি ইজতেমা। দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, মাদরাসার দায়িত্বশীল, বিভিন্ন জেলা ও বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবারের ইজতেমা। আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চার পর্বে চলবে অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এবং মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।  

এ ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে দেশের বিশিষ্ট আলেম মুফতি মনসুরুল হক, মুফতি আরশাদ রাহমানি, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি শামছুদ্দীন জিয়া, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা ওবায়দুল্লাহ খান নদভী, মাওলানা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ও অধ্যাপক মাওলানা গিয়াস উদ্দিনসহ উলামায়ে কেরামের।

আয়োজকদের সূচি অনুযায়ী, প্রথম পর্বে থাকবে পবিত্র কোরআন তিলাওয়াত, আসমায়ে হুসনা, আকাবিরদের মালফুজাত পাঠ এবং সুন্নত, আদব-আখলাক বিষয়ে আলোচনা। এ পর্বে মজলিসে দাওয়াতুল হকের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করবেন সংগঠনের দায়িত্বশীল আলেমরা।

দ্বিতীয় পর্বে বিভিন্ন জেলা ও মারকাজের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরবেন। নতুন হালকার জন্য তাশকিল ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে। বিকেলের অধিবেশনে থাকবে উলামায়ে কেরামের বয়ান, মাদরাসা পাঠ ও কোরআন তিলাওয়াত।

শেষ পর্বে আমিরুল উমারার দিকনির্দেশনামূলক বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী ইজতেমার সমাপ্তি ঘটবে।

সুন্নাহভিত্তিক জীবনচর্চা, আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নে কাজ করে আসছে মজলিসে দাওয়াতুল হক। এবারের মারকাজি ইজতেমার মাধ্যমে দেশব্যাপী দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ