দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তারা এখনো দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করতে নড়াইলের কালিয়ায় যান তিনি। কবর জিয়ারতের পর সমবেদনা জানান নিহতের পরিবারের সদস্যদের। সেখানে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাসিনাকে উদ্দশ করে বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনীদের বিচার হবেই।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামসহ আরও অনেকে।
আইও/