মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ১৮ নভেম্বর খতমে নবুওয়াত জাতীয় সেমিনার জামিয়া ফরিদাবাদে চালু হচ্ছে আল-আযহারের তত্ত্বাবধানে দেশের প্রথম আরবি ভাষা শিক্ষা কেন্দ্র ‘সুখবর’ পেলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এলপিজির দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করবেন না: শাহ ইফতেখার তারিক ৬ ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণ শুরুর ঘোষণা হুমায়ুন কবিরের হারামাইনের সেবার মান বাড়াতে সৌদির নতুন উদ্যোগ ফেসবুক ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা   চলতি মাসে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কওমি মাদরাসার অবদান সমাজের সামনে তুলে ধরতে হবে: মাওলানা যাইনুল আবিদীন ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিল মন্ত্রিসভা

‘সুখবর’ পেলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য সুখবর। ২০২৬ সালের মে ও জুন মাসের দুই মাসের আর্থিক অনুদান ছাড় করেছে সরকার। ইতোমধ্যে অনুদানের সরকারি অংশের টাকা বিতরণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চারটি চেক হস্তান্তর করা হয়েছে। ফলে নির্ধারিত ব্যাংক থেকে এ দুই মাসের অনুদানের টাকা উত্তোলন করতে পারবেন শিক্ষকরা।

সোমবার (২ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ২০২৬ সালের মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক অনুদান বিতরণকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

এ লক্ষ্যে অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গত ১৬ জুলাই পৃথক দুটি স্মারক জারি করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। স্মারক নম্বর দুটি হলো—৫৭.২৫.০০০০.০০৩.০৬.০০২.২৪-১৪৫ এবং ৫৭.২৫.০০০০.০০৩.০৬.০০২.২৪-১৪৬।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা নির্ধারিত ব্যাংক থেকে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ