
|
‘সুখবর’ পেলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা
প্রকাশ:
০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৩ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য সুখবর। ২০২৬ সালের মে ও জুন মাসের দুই মাসের আর্থিক অনুদান ছাড় করেছে সরকার। ইতোমধ্যে অনুদানের সরকারি অংশের টাকা বিতরণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চারটি চেক হস্তান্তর করা হয়েছে। ফলে নির্ধারিত ব্যাংক থেকে এ দুই মাসের অনুদানের টাকা উত্তোলন করতে পারবেন শিক্ষকরা। সোমবার (২ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ২০২৬ সালের মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক অনুদান বিতরণকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এ লক্ষ্যে অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়। এ বিষয়ে গত ১৬ জুলাই পৃথক দুটি স্মারক জারি করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। স্মারক নম্বর দুটি হলো—৫৭.২৫.০০০০.০০৩.০৬.০০২.২৪-১৪৫ এবং ৫৭.২৫.০০০০.০০৩.০৬.০০২.২৪-১৪৬। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা নির্ধারিত ব্যাংক থেকে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। আইও/ |