মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের তথ্য দিয়ে সহযোগিতা করে গোপনে ও নিরাপদে পুরস্কার জেতার ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী সরকারি সব হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযানে র‍্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এ সংক্রান্ত সঠিক তথ্য ও সংবাদ পরিবেশনে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিন; গোপনে ও নিরাপদে পুরস্কার নিন। তথ্য দেয়ার জন্য র‌্যাব হটলাইন নম্বর-০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯ এ যোগাযোগ করুন। নম্বরগুলোতে ইমো (imo), হোয়াটসঅ্যাপ (WhatsApp), টেলিগ্রাম (Telegram) ও ভাইবার (Viber) ব্যবহার করে যোগাযোগ করা যাবে বলেও জানায় র‌্যাব।

এর আগে, গত শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে গণমাধ্যমের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হবে।
 
তিনি বলেন, হেভি ওয়েপনস উদ্ধারে সহযোগিতা বা তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে। পিস্তল, রিভলভার, শটগানসহ -এ ধরনের অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ারগ্যাস সেলসহ অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ