শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন

সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নাজমুল হুদা মজনু, ঢাকা প্রতিনিধি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফ‌ইউজ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজ)-এর উদ্যোগে বিভিন্ন সংবাদপত্রে কর্মরতদের বকেয়া বেতন পরিশোধ  ও মহার্ঘ্য ভাতা প্রদান এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএফ‌ইউজের সহসভাপতি মুহাম্মদ খায়রুল বাশার, ‘রিপোর্টার্স' ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাংবাদিক নেত্রী শাহানা আক্তার পলিসহ, বিশিষ্ট সাংবাদিক রফিক মোহাম্মদ, রাশিদুল ইসলাম, মোরসালিন নোমানী, মোদাব্বের হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, বকেয়া পরিশোধ ও বেতন নিয়মিতকরণের দাবি জানান।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ