শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ফিরতি হজ ফ্লাইট 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে এবং সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ম্যানেজার আনন্দ সান্যাল বৃহস্পতিবার (২ জুলাই) জানান, জাতীয় পতাকাবাহী এ সংস্থা ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এ সময় তারা ২২০টি বিশেষ ও নিয়মিত ফ্লাইটের মাধ্যমে মোট ৭০ হাজার ৯৩৫ জন হজযাত্রী পরিবহন করেছে। তিনি আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সটি ১২টি নিয়মিত ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব থেকে আরো ২ হাজার ২০৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থাটি হজ-পরবর্তী ১০৪টি বিশেষ ফ্লাইট পরিচালনা করে সৌদি আরব থেকে ৩২ হাজার ২৫৬ জন হাজিকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। এছাড়া হজ-পূর্ব ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হাজিকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। 

বিমানের কর্মকর্তা জানান, জাতীয় পতাকাবাহী এ সংস্থা হজ-পরবর্তী কার্যক্রমে নিরাপদ, সময়ানুবর্তী ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত ৩০ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ-পরবর্তী ফ্লাইট পরিচালনা শুরু করে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে স্বাগত জানায়।

জাতীয় পতাকাবাহী সংস্থাটির প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৩৬ জেদ্দা থেকে হাজিদের নিয়ে ওই দিন সকাল ১০টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে চলতি বছরের হজ-পরবর্তী ফ্লাইট পরিচালনা শুরু হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ