শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। তাই সকল আলেম-উলামা ও ইসলামপ্রিয় জনসাধারণকে আকিদাগত বিভ্রান্তি থেকে সতর্ক থেকে কুরআন-সুন্নাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত বিশুদ্ধ আকিদা দৃঢ়ভাবে ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ আয়োজিত "উম্মতের বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট" শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিলের যৌথ সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 সভায় বক্তব্য রাখেন, কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাওলানা রশিদ আহমদ শিব্বির (কিশোরগঞ্জ), মাওলানা লিয়াকত আলী, বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মুনীর কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী,  লালবাগ জামেয়ার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হুসাইন রাযী, মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম, মুফতি মোহাম্মদুল্লাহ এমপি, মুফতি সালাহউদ্দিন দিলুরোড,মুফতি রফিকুল ইসলাম আল মাদানী বসুন্ধরা, মাওলানা আলী হাসান তৈয়ব, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা আলী আজম (ব্রাহ্মণবাড়িয়া), মুফতি আহমদ আলী (ময়মনসিংহ), মুফতি আবদুর রাজ্জাক কাসেমী, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি মাহমুদুল হাসান আশরাফী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, মুফতি দিলাওয়ার হুসাইন মাইজী ও মুফতি সাইফুল্লাহ হাবীবী প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, মুফতি ইমরানুল বারী সিরাজী,মুফতি দিলাওয়ার আশরাফী, মুফতি আফজাল হুসাইন, মাওলানা কারী শহীদুল ইসলাম, মুফতি মুয়াবিয়া আল হাবিবী এবং মুফতি শফিকুল ইসলাম কাসেমী, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, মুফতি আল আবিদ শাকির প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে উম্মতের বিশুদ্ধ আকিদা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। নানামুখী বিভ্রান্তি, ভ্রান্ত মতবাদ ও অপসংস্কৃতির আগ্রাসনের মধ্যে কুরআন-সুন্নাহভিত্তিক সহিহ আকিদার শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়া সময়ের অপরিহার্য দাবি। এ লক্ষ্যে আলেম-উলামা, খতিব, ওয়ায়েজ এবং দ্বীনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, মুসলিম সমাজে ঈমান-আকিদার বিশুদ্ধতা রক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা প্রচার এবং ভ্রান্ত চিন্তাধারার অপপ্রচার প্রতিরোধে নিয়মিত দাওয়াতি কার্যক্রম, প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক উদ্যোগ জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বাসেত খান বলেন, বিশুদ্ধ আকিদাই একজন মুমিনের ঈমান, আমল ও চরিত্রের ভিত্তি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণের জন্য বিশুদ্ধ আকিদা অপরিহার্য। তিনি সকলকে আকিদাগত বিভ্রান্তি থেকে সতর্ক থেকে কুরআন-সুন্নাহ ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা দৃঢ়ভাবে ধারণ ও প্রচারের আহ্বান জানান।

আলোচনা সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত আলেম-উলামা, ওয়ায়েজীন ও দ্বীনি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ