আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময় 
প্রকাশ: ০১ জুলাই, ২০২৬, ০৩:২৩ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর নব নির্বাচিত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঙ্গে দলের ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) রাতে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম গণমাধ্যমেকে তা নিশ্চিত করেছেন।

সভায় মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি আদায়ে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জুলাই মাস জুড়ে কর্মসূচি নিয়ে রাজপথে থাকার আহ্বান জানান। সেইসাথে দলকে নতুনভাবে ঢেলে সাজাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

নবনির্বাচিত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান  বলেন, কেন্দ্রর পরই নগর আন্দোলনের সুতিকাগার। সেমতে কেন্দ্র ও মহানগরের সাথে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দপূর্ণ অবস্থানের ওপরেও তিনি গুরুত্বারোপ করেন।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দলের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ আবদুল কাইয়ূম, সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, সহ-দফতর সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিন প্রমুখ।

আইও