বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮


ইফার ডিজি হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী মহাপরিচালক ড. বশিরুল আলমের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর পেশ ইমাম হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি, ইসলামিক ব্যাংকস বাংলাদেশ-এর শরিয়াহ বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শরিয়াহ বোর্ডের সদস্য ও বিভিন্ন ধর্মীয় মাদরাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত মহাপরিচালক বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিবর্তে এটিকে দেশ ও জাতির কল্যাণে, ইসলামিক চিন্তাধারা এবং ধর্মীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর ও গণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, আমি দেশের সব আলেম ওলামা এবং ধর্মীয় মানুষকে সঙ্গে নিয়ে নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করব। তিনি সব কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক ড. বশিরুল আলম, মসজিদ ও ধর্মীয় সমাজ উন্নয়ন প্রকল্পের পরিচালক এস. এম. তরিকুল ইসলাম, আইসিটির পরিচালক রেজরা খানসহ ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ