শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ হাজি, ৫৫ জনের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ পালন শেষে মোট ১৮০টি ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছেছেন ৬৬ হাজার ১৭৪  হাজি। একই সঙ্গে চলতি হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টা পর্যন্ত দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি।

এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন হাজি। আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬১ হাজার ৭১৫ জন।

অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। Maps

এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ