সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় পরিচয়পত্র সংশোধনে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধনের উদ্যোগ নিয়ে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে বিদ্যমান এসওপি পর্যালোচনা করতে কর্মশালা আয়োজন করার পরিকল্পনা করছে সংস্থাটি।

সোমবার (২২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক জাকির মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন করা হলো।

পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ)। সদস্যরা হলেন পরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সিস্টেম এনালিস্ট (আইএস শাখা), সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাইকরণ), সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন)।

চিঠিতে আরও বলা হয়েছে, এ কমিটি জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজনের জন্য প্রস্তাবনা ডিজি এনআইডির কাছে উপস্থাপন করতে হবে।

জানা যায়, এনআইডি’র ৬ (ক,ক-১,খ,খ-১ গ এবং ঘ ক্যাটাগরিতে মোট আবেদন পেন্ডিং রয়েছে প্রায় ৮৫ হাজার। যার মধ্যে ডিজির ক্যাটাগরিতে আবেদন পেন্ডিং ৬৪ হাজার।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ