শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


টানা ৫ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ধরে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (১৯ জুন) আবহাওয়া অধিদফতরের নিয়মিত আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (২০ জুন) থেকে মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও থাকবে।

তাপমাত্রা দিনভেদে সামান্য ওঠানামা করতে পারে। কোথাও সামান্য বৃদ্ধি আবার কোথাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রাতের তাপমাত্রা বেশিরভাগ সময় প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ