সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দীর্ঘ যুদ্ধ ও সম্পর্কের টানাপোড়েন শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ায় দেশদুটোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৫ জুন) সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া চুক্তিকে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তির চূড়ান্তকরণকে আন্তরিকভাবে স্বাগত জানায়।’

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ধারাবাহিকভাবে উত্তেজনা হ্রাস এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে এই সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে। বাংলাদেশ আশা করে, চুক্তিটি সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং তা টেকসই ও স্থায়ী হবে।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সব পক্ষকে আহ্বান জানায় এই গতি কাজে লাগিয়ে বকেয়া বিষয়গুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে এবং দ্রুত আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতা পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ