ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় নবীন-প্রবীণ আলেমদের মানবকল্যাণমূলক সংগঠন ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনে’র কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার (১৪ জুন) ধোবাউড়ার উপজেলা হল-রুমে সফলভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।
সূত্রে জানা যায়, কাউন্সিলে মুফতি জসীম উদ্দীনকে সভাপতি, মুফতি মাসউদ কামালকে সাধারণ সম্পাদক এবং মুফতি মনজুরুল হক নোমানীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্য বলেন, ‘মানুষ সামাজিক জীব। কোন মানুষই পৃথিবীতে একা বাস করতে পারে না। এই সমাজ শুধু একটি সমাজ নয়, এটি রাষ্ট্রের একটি অংশ। মানুষ যেমন একা চলতে পারে না, তেমনি সমাজও এমনি এমনি চলতে পারে না। সমাজকে সুন্দর করে পরিচালিত করার জন্য প্রয়োজন হয় সামাজিক ধর্মীয় সংগঠনের, যাদের মাধ্যমে গড়ে উঠে একটি সচেতন, বিচক্ষণ ও মেধা সম্পন্ন মানুষ । আর এই মানুষ গুলোই সমাজকে এগিয়ে নিয়ে যায় বহুদূরে। একটি সমাজকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সংগঠনের গুরুত্ব বলে শেষ করা যাবে না।’
তারা আরও বলেন, সমাজ এবং সংগঠন একটি আরেকটির পরিপূরক। বর্তমান সময়ে সমাজ পরিবর্তনে বা সংস্কারে সামাজিক ধর্মীয় সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। সমাজকে এগিয়ে নিতে সংঘবদ্ধ হওয়ার দরকার ছিল বহু আগে থেকেই, আর এই সংঘবদ্ধ হওয়ার কাজটি করে যাচ্ছে সামাজিক সংগঠনগুলো।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে দীন, দেশ ও মানবতার কল্যাণে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনকে আরও বহুদূর নিয়ে যাওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
জেডএম/
