শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সমস্যার সমাধানের পরিবর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে অন্যায্য ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে দলটি।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনায় তদন্ত করে যাদের দায়িত্বে অবহেলা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, দায়ীদের শাস্তি এবং হাসপাতালের কোনো ত্রুটি থাকলে জরিমানার মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হলেও দেশের স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন অবদান রাখা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা কাম্য নয়। স্বাস্থ্য অধিদপ্তরকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের স্বাস্থ্যখাতে নানা সংকট ও বৈষম্যের মধ্যেও আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্প খরচে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। তার দাবি অনুযায়ী, ২০০০ সাল থেকে পরিচালিত এ প্রতিষ্ঠানে গত ২৬ বছরে প্রায় দুই কোটি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন, দেড় লাখের বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং প্রায় ২০ লাখ গর্ভবতী নারী সেবা পেয়েছেন। বিশেষ করে স্বাভাবিক প্রসব উৎসাহিত করার ক্ষেত্রে হাসপাতালটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, বিপুলসংখ্যক রোগীকে সেবা দেওয়ার পরও অতীতে বড় ধরনের কোনো দুর্ঘটনার নজির নেই, যা হাসপাতালের ব্যবস্থাপনার দক্ষতার প্রমাণ বহন করে। নবজাতক মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে আদ্-দ্বীন কর্তৃপক্ষ আর্থিক সহায়তার প্রস্তাবও দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক নবজাতক মৃত্যুর ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে গরিববান্ধব ও স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ