বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘বিগত সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে এবং হাসপাতালের বিভিন্ন ক্রয় কার্যক্রমে অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনা ঘটেছে। মন্ত্রী আরও বলেন, ২০২০ সালের পর দেশে হাম প্রতিরোধে কার্যকর কোনো টিকাদান কর্মসূচি পরিচালিত হয়নি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও সরকারি ব্যবস্থাপনায় টিকা সংগ্রহ না করে বেসরকারি উপায়ে কেনার উদ্যোগ নিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বাড়তি বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। তিনি বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, সব পর্যায়ের স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। সেখানে ফিজিওথেরাপি, প্যাথলজি ও আইসিইউ সুবিধা যুক্ত করা হবে বলেও জানান তিনি।

এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের জন্য ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট এবং উপজেলা হাসপাতালগুলোতে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ