শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

সীমান্ত সুরক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়: রণধীর জয়সওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই দেশে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তে বেড়া নির্মাণের জন্য দ্রুত জমি হস্তান্তরের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলেও তৎপরতা দেখা দিয়েছে।

নয়াদিল্লিতে মঙ্গলবার (১২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সীমান্ত সুরক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই দৃষ্টিকোণ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপ বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কোনও প্রভাব ফেলবে কি না; সে বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি।

সোমবার পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষা বাহিনীকে দেড় মাসের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে।

এই ঘোষণার পর বাংলাদেশ থেকেও প্রতিক্রিয়া আসে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের জনগণ ও সরকার এসবকে ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে দিল্লির ব্রিফিংয়ে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের প্রসঙ্গও উঠে আসে। এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরত প্রায় ২ হাজার ৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে আগেই অনুরোধ করা হয়েছে। ভারতের দাবি, তারা বাংলাদেশি নাগরিক হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।

ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে গিয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পে বেইজিংয়ের অংশগ্রহণ চাওয়ার খবর নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে জয়সওয়াল সরাসরি মন্তব্য না করে বলেন, প্রতিবেশী দেশগুলোর বিষয়ে ভারত সবসময় নজর রাখে এবং পারস্পরিক স্বার্থকেই গুরুত্ব দেয়।

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফল বাংলাদেশে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে; এমন প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র বলেন, দিল্লি এখনো বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতেই দেখে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অবস্থান থেকে সরে আসেনি।

সূত্র: এএনআই

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ