শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ঈদুল আজহায় ৭ দিন ছুটির অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে দীর্ঘ ছুটির আগে সরকারি কার্যক্রম সচল রাখতে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) সরকারি অফিস যথারীতি খোলা থাকবে।

একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এ নীতিমালার লক্ষ্য হচ্ছে সারাদেশে স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও ব্যবহারবান্ধব পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নীতিমালার মাধ্যমে পাবলিক টয়লেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্যের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পৃথক ও ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি প্রতিটি টয়লেটের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেফটি ট্যাংক নির্মাণ নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই বর্জ্য নদী, খাল-বিল বা অন্যান্য জলাশয়ে গিয়ে পানি দূষণের কারণ না হয়।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার বিভাগ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে যৌথভাবে কাজ করার কথাও নীতিমালায় উল্লেখ রয়েছে।

মন্ত্রিসভা জানিয়েছে, নীতিমালার কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ