শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

চট্টগ্রামের জলাবদ্ধতায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারী বর্ষণে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা সৃষ্টির জন্য সংসদ অধিবেশনে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম ১০ এর এমপি সাঈদ আল নোমানের জলবদ্ধতা নিরসনের আহ্বান জানানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এক পর্যায়ে দুঃখ প্রকাশ করেন।

এ সময় তারেক রহমান বলেন, ‘গতকাল থেকে সংবাদমাধ্যমে আমিও দেখেছি অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের একটি বড় অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটি শুধু চট্টগ্রামেরই নয়, সারাদেশের ঘটনা। এই জলাবদ্ধতা দূরীকরণে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যে খাল খনন করেছিলেন সেই খাল খননের মাধ্যমেই এই জলাবদ্ধতা দূরীকরণ করা যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা সেই পদক্ষেপই গ্রহণ করেছি। দেশজুড়ে খাল খনন কর্মসূচি পরিচালনা হচ্ছে। ঢাকায় যে সকল লেক ও ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলোও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। জনগণকে সচেতন করতে হবে আমাদের সবাইকে। প্লাস্টিক, পলিথিন দিয়ে যেন নালাগুলো বন্ধ হয়ে না যায় এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া, চট্টগ্রাম শহরে বসবাসকারী নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ