শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

সৌদি বাদশা ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরবের প্রতি সংহতির বার্তা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অর্থনীতি ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

সোমবার (২৭ এপ্রিল) রিয়াদে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজির সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকারী হুমায়ুন কবির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর পাঠানো সংহতির বার্তা হস্তান্তর করেন।

উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে।

তিনি অর্থনীতি ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার ব্যাপারেও বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি দূতকে স্বাগত জানান এবং এই সংকটময় সময়ে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ