শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

আজ বাংলা নববর্ষে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের বর্ণাঢ্য আয়োজন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বর্ণাঢ্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখে এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজনে থাকবে র‌্যালি, মেজবান, বাংলা সাংস্কৃতিক উৎসব, বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি, নাটিকা পরিবেশন, প্রকাশনা উৎসব ইত্যাদি।

গত শনিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জাগ্রত কবি আল্লামা মুহিব খান জানান, আয়োজনটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সকাল ১০টায় পুরানা পল্টনের মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। দ্বিতীয় পর্বে দুপুরে বিজয়নগরে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন থাকবে, যেখানে দেশীয় খাবারের মাধ্যমে দর্শনার্থীদের আপ্যায়ন করা হবে।

তৃতীয় পর্বে বিকাল থেকে রাত পর্যন্ত ‘বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত হবে। এতে দেশাত্মবোধক গান, লোকগীতি, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে ‘বাঙলা দিনপঞ্জিকা ১৪৩৩’ প্রকাশনাও উন্মোচন করা হবে।

আল্লামা মুহিব খান বলেন, ‘দেশের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।’

আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন আরও ঐতিহ্যসমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ