ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পরদিনই নির্বাচন কমিশনে ব্যাপক সাড়া পড়েছে। প্রথম দিনেই ৪৯ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যা এই আসনগুলোকে ঘিরে বাড়তি আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
রিটার্নিং অফিসার জানান, মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিনেই ৪৯ জন মনোনয়নত্র সংগ্রহ করেছে। অনেক প্রার্থী নিজে থেকে আগ্রহী হয়ে এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। আবার অনেক প্রার্থী এসেছেন দলের পক্ষে থেকে। মনোনয়নপত্র জমার সময় জামানতসহ নির্ধারিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকো ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে।
ইসি জানায়, সংরক্ষিত নারী আসনের বিএনপি জোট-৩৬ টি আসন পাচ্ছে, জামায়াত জোট ১৩টি আর স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে।
আইও/