বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

সহকারী মৌসুমি হজ অফিসার পদে ৩ উপসচিবকে নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিসে এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কায় বাংলাদেশ হজ অফিসে সহকারী মৌসুমী হজ অফিসার (দেশভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে তাদের চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ