বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি

মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সংসদ অধিবেশন শুরুর দিনে নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এখনো তা জানা যায়নি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ ভবনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এই সংসদ সদস্যকে শপথ পড়ার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ভূমি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আহমদ আযম খানকে এই মন্ত্রণালয় দেওয়া হতে পারে বলে জানা গেছে।

আহমেদ আযম খান টাঙ্গাইলের বাসাইলে জন্মগ্রহণ করেন। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আযম খান ২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ