আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ।
এক অভিনন্দন বার্তায় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন যে, নির্বাচিত হলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করবেন। তিনি আশা প্রকাশ করেন যে, নবগঠিত সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং শরীয়াহ পরিপন্থি কোনো আইন প্রণয়ন করবে না।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনকে পুনর্গঠন ও আধুনিকায়নের মাধ্যমে এটিকে আরও কার্যকর, যুগোপযোগী এবং দ্বিনি খেদমতে সক্ষম প্রতিষ্ঠানে পরিণত করবেন বলে তিনি প্রত্যাশা করেন। এর মাধ্যমে দেশের ধর্মীয় শিক্ষা, গবেষণা ও দাওয়াহ কার্যক্রম আরও শক্তিশালী হবে।
এছাড়াও তিনি পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন রমজানের পবিত্রতা রক্ষা করেন, ইবাদত-বন্দেগিতে অধিক মনোনিবেশ করেন এবং নৈতিকতা, সংযম ও আত্মশুদ্ধির চর্চায় আত্মনিয়োগ করেন।
আই.এইচ./