বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

যাত্রা শুরু করল ই-পারিবারিক আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগর আদালতে সোমবার (২৪ নভেম্বর) যাত্রা শুরু করেছে ই-পারিবারিক আদালত, যা মামলার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা এবং কাগজের নথি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যাগুলো দূর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন এই সেবার মাধ্যমে দ্রুত অনলাইন প্রক্রিয়া, ন্যূনতম খরচ, ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি সংরক্ষণ, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন এবং অনলাইন শিডিউলিংয়ের সুবিধা পাওয়া যাবে। তিনি আরও উল্লেখ করেন, “এই উদ্যোগ সব পক্ষকে গ্রহণ করতে হবে এবং যে কোনও ভবিষ্যৎ সরকারের অধীনে এটি চলমান রাখা জরুরি, না হলে প্রক্রিয়াটি ম্লান হয়ে যেতে পারে।”

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই পদক্ষেপ বিচারব্যবস্থার জন্য একটি বড় অগ্রগতি এবং পেপারলেস হওয়া পরিবেশের জন্যও ইতিবাচক।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরও দ্রুত সেবা দিতে সহায়তা করবে।

সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, “ই-পারিবারিক আদালতের মাধ্যমে বিচারব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

নতুন এই পদক্ষেপের ফলে পরিবারিক মামলা দ্রুত নিষ্পত্তি হবে, আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর হবে এবং নাগরিকদের সময় ও অর্থের উল্লেখযোগ্য সাশ্রয় হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ