বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান উলামায়ে জমিয়তের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান (দামাত বারকাতুহু) বলেছেন, খতমে নবুয়তের আকিদা সমগ্র উম্মতে মুসলিমার যৌথ ইস্যু, কোনো দেশের সীমাবদ্ধ বিষয় নয়। রাসূলুল্লাহ ﷺ -এর পরে আর কোনো নবী আসবে না—এ বিশ্বাসের উপর মুসলমানদের দৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত।

আজ শনিবার ১৫ নবেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে   অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বক্তব্য দিতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন আমাকে এবং পাকিস্তানের বহু ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়ার মাধ্যমে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ আকিদাগত বিষয়ে উম্মাহর ঐক্যকে সামনে এনেছে। আমি এখানে এসে উম্মতের শক্ত ঐক্যের চিত্র দেখছি।

তিনি আরও বলেন, তাহরীক-এ-তাসানসুল কোনো বিভেদের আন্দোলন নয়; এটি ঐক্য ও আকিদা রক্ষার আন্দোলন। পাকিস্তানের ওলামায়ে কেরাম এখানে শুধু উপস্থিতি জানাতে আসেননি—বরং তারা একটি পয়গাম নিয়ে এসেছেন বাংলাদেশের মুসলমানদের জন্য। আর এখান থেকে আমি পয়গাম নিয়ে যেতে চাই পাকিস্তানের মুসলমানদের কাছে।

মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমান—দুই দেশের হলেও এক আকিদা, এক শক্তি। আজকের এই খতমে নবুয়ত মহাসমাবেশ দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব, সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী করবে। মোহাব্বতের এই সম্পর্ক ইনশাআল্লাহ আরও গভীর হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ