মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন ঢাকায় ১৮ নভেম্বর খতমে নবুওয়াত জাতীয় সেমিনার জামিয়া ফরিদাবাদে চালু হচ্ছে আল-আযহারের তত্ত্বাবধানে দেশের প্রথম আরবি ভাষা শিক্ষা কেন্দ্র ‘সুখবর’ পেলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এলপিজির দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করবেন না: শাহ ইফতেখার তারিক ৬ ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণ শুরুর ঘোষণা হুমায়ুন কবিরের হারামাইনের সেবার মান বাড়াতে সৌদির নতুন উদ্যোগ ফেসবুক ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা   চলতি মাসে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কওমি মাদরাসার অবদান সমাজের সামনে তুলে ধরতে হবে: মাওলানা যাইনুল আবিদীন

ফতোয়া নয়, এবার রাষ্ট্রীয় ঘোষণা চাই: মুফতি মিজানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারকাতুহুম বলেছেন, কাদিয়ানীদের বিষয়ে নতুন করে কোনো ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই; বিশ্বের বিভিন্ন দেশে আগেই তাদের অমুসলিম ও কাফের ঘোষণা দেওয়া হয়েছে। এখন করণীয় হলো— বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা নিশ্চিত করা।

আজ ( ১৫ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত খতমে নবুওয়তের মহাসম্মেলনে তিনি বলেন, “এ সম্মেলন থেকে আমরা আর রক্ত দিতে চাই না। যদি আগামী সরকার এখানকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে— তাহলে ভালো কথা। আর যদি তা না হয়, প্রয়োজনে বাংলাদেশের ঈমানদার যুবকরা রক্ত দেবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, মুসলমানদের ঈমানের নিরাপত্তা রক্ষায় সরকারের সুস্পষ্ট অবস্থান গ্রহণ অত্যন্ত জরুরি। এ দাবিতে ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে তার বক্তব্য উপস্থিত মুসলিম জনতার মাঝে উচ্ছ্বাস ও দৃপ্ততা তৈরি করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ